kalakopakpschool@gmail.com | 01309108294
Logo
ESTD : ১৯৩৬

কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়

Kalakopa Kokilpyari High School

EIIN: ১০৮২৯৪ | কলাকোপা, নবাবগঞ্জ, ঢাকা, বাংলাদেশ

BD Logo
Update
★ Admission is going on for the academic year 2026. Apply online now! ★ Half-yearly examination results will be published on 20th May.

প্রাথমিক ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি-২০২৬ বিষয়ক অভিভাবক সভা

সকল কার্যক্রম
প্রাথমিক ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি-২০২৬ বিষয়ক অভিভাবক সভা
তারিখ: 2026-06-16 সময়: 10:00 স্থান: বিদ্যালয়ের অডিটরিয়াম ধরণ: Primary
প্রাথমিক ধারাবাহিক ও সামষ্টিক মূল্যায়ন পদ্ধতি-২০২৬ বিষয়ক অভিভাবক সভা অদ্য বিদ্যালয়ের অডিটরিয়ামে সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষকবৃন্দ এবং অভিভাবকগণ উপস্থিত ছিলেন। সভায় নতুন মূল্যায়ন পদ্ধতির বিভিন্ন দিক, শিক্ষার্থীদের শিখন অগ্রগতি মূল্যায়ন, অভিভাবকদের দায়িত্ব ও করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি অভিভাবকদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং তাদের মূল্যবান মতামত গ্রহণ করা হয়।
সভায় উপস্থিত সকল অভিভাবককে বিদ্যালয়ের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে। বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রমের উন্নয়ন, শিক্ষার্থীদের সার্বিক বিকাশ এবং একটি মানসম্মত শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তোলার লক্ষ্যে ভবিষ্যতেও সকলের আন্তরিক সহযোগিতা ও পরামর্শ কামনা করা হচ্ছে।