কালকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়
নবাবগঞ্জ, ঢাকা-১৩২০
নোটিশ বিস্তারিত
গভীর শ্রদ্ধাঞ্জলি ও দোয়া
প্রকাশের তারিখ: 06 Aug, 2026
এডমিন
8 জন দেখেছেন
কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি আদনান খন্দকার-এর আজ প্রথম মৃত্যুবার্ষিকী।
গত বছর এই দিনে তিনি পৃথিবীর মায়া ত্যাগ করে আমাদের শোকসাগরে ভাসিয়ে না-ফেরার দেশে পাড়ি জমান। তাঁর এই অকাল প্রস্থান আজও আমাদের হৃদয়ে গভীর বেদনার সৃষ্টি করে।
তিনি ছিলেন বীর মুক্তিযোদ্ধা মরহুম কে. এস. আলম পোখরাজ সাহেবের একমাত্র পুত্র। অত্যন্ত সহজ-সরল, ভদ্র, বিনয়ী ও মার্জিত ব্যক্তিত্বের অধিকারী এই মানুষটি সমাজ ও শিক্ষার উন্নয়নে নীরবে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন।
তিনি কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় এবং বেগম হাসিবা উচ্চ বিদ্যালয়-এর ম্যানেজিং কমিটির সম্মানিত সভাপতি হিসেবে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি রাজ ওভারসিজ লিঃ-এর ম্যানেজিং ডিরেক্টর ছিলেন।
তাঁর সততা, সৌজন্য, মানবিকতা এবং শিক্ষার প্রতি অকৃত্রিম ভালোবাসা আমাদের কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবারের পক্ষ থেকে তাঁর বিদেহী আত্মার প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করছি।
🤲 মহান আল্লাহ তাআলা তাঁকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন এবং তাঁর পরিবারকে এই শোক বহন করার শক্তি দান করুন।
আমিন।
— কলাকোপা কোকিলপ্যারী উচ্চ বিদ্যালয় শিক্ষা পরিবার

নোটিশ প্রদানকারী
প্রধান শিক্ষক
Printed from: https://www.kalakopakpschool.edu.bd/notices/gveer-srddhanjli-oo-doya | Date: 06/08/2026